প্রকাশিত: ০৫/১০/২০২০ ৫:৫৯ পিএম

এম ফেরদৌস::
উখিয়ায় রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের মাঝেও খুন কারাবি বেড়ে গেছে একের পর এক খুনের ঘটনা ঘটে যাচ্ছে স্থানীয়দের । সামান্য কোন ঘটনা হতে না হতেই দা,কিরিচ,চাপাতি,নিয়ে কোপাকুপির শুরু হয়ে যায়,কেউ নিহত হচ্ছে আর কেউ আহত। ঘটনার মুল উৎপত্তি হচ্ছে জমি সংক্রান্ত ও ভাই ভাইয়ে পারিবারিক দন্দ আবার কিছু যৌতুক নিয়ে বউয়ের উপর নির্যাতনের কারণে এসব ঘটনা ঘটতেছে বলে ধারণা করে স্থানীয় সুশীল সমাজ। অনেকেই মন্তব্য করে বলে এমন বিশৃঙ্খলা পরিবেশ আগে রোহিঙ্গাদের ছিল এখন দেখা যাচ্ছে স্থানীয়দের মাঝে।

(৫ অক্টোবর) উখিয়া ভালুকিয়া গ্রামে এক বড়ুয়া পরিবারে গৃহবধুর মৃতদেহ পাওয়া যায় নিজ বাড়িতে। স্থানীয়রা জানান স্বামীর অমানুষিক নির্যাতনে তার মৃত্যু হয়েছে। পরিবারের সুত্রে জানা যায় এখনো সঠিক তথ্য উদঘাটন হয়নি। পুলিশের তদন্ত চলছে সঠিক তথ্য অনুযায়ি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধারাবাহিকভাবে, জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামে যৌতুকলোভী পাষণ্ড স্বামীর নির্দয় নির্যাতনে ছালেহা বেগম নামক এক সন্তানের জননী নিহত হয়েছে। (৪ অক্টোবর) শনিবারে এ ঘটনা ঘটে।

গত মাসে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোয়াংখালী গ্রামের মৃত হাফিজুর রহমানের পুত্র নুরুল আলম ও আব্দু শুক্কুরের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান গত এক সপ্তাহ পূর্বে ছোট ভাই আব্দু শুক্কুর ও তার সাঙ্গ-পাঙ্গরা বড় ভাই নুরুল আলমের উপর হামলা চালায়। ভোর সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে নুরুল আলম মারা যান। উখিয়া থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার পূর্বক ময়না তদন্ত করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

(১৯ সেপ্টেম্বর) শনিবার সকালে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের জায়গা-জমি কাগজপত্র নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই রিপন (৪২) আচমকা কিরিচ দা নিয়ে ছুটে এসে ছোট ভাই রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরি সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

এক জনপ্রতিনিধি বলেন, উখিয়াতে খুন কারাবি রাহাজানি বেড়ে গিয়েছে,রোহিঙ্গাদের থেকে সৃষ্টি হওয়া পরিবেশ এখন স্থানীদের মাঝে জন্ম নিয়েছে। জানি না এই সামাধানের প্রতিকার কিভাবে হবে। উখিয়ার বিভিন্ন গ্রাম-অঞ্চলে মারা মারি,খুন, গুমের ঘটনা ঘটে আসছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer