প্রকাশিত: ৩০/০৭/২০২০ ৯:৪০ এএম

ওসমান আল হুমাম, কক্সবাজার ::
অভিনব কায়দায় পেঁপের ভিতরে অভিনব পন্থায় ইয়াবা পাচার কালে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার ২৯ জুলাই উখিয়া থানা পুলিশ ইয়াবা পাচারকারীদ্বয়কে আটক করে। উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার আলী মদনের ছেলে আব্দুর রহিম (২৪) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া কুলাল পাড়া এলাকার আব্দুল হাকিমের কন্যা ও নুরুল বশরের স্ত্রী ইয়াছমিন আক্তার প্রকাশ রেহেনা (২৭)।

ওসি মর্জিনা আক্তার মর্জু আরো জানান, গোপন সুত্রে খবর পেয়ে উখিয়া থানার এএসআই মোঃ শাহ আলম ও এএসআই ফখরুল ইসলাম অভিযান চালিয়ে তাদর আটক করতে সক্ষম হন। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মর্জিনা আক্তার মর্জু গণমাধ্যম কে জানিয়েছেন।

তিনি মাদক ব্যবসায়ীদেরকে হুশিয়ারী বাক্য উচ্চারণ করে বলেন, এখন নানা প্রতারনা, অভিনব পন্থায় আইনের চোখকে ফাঁকি দিয়ে মাদক পাচারের দিন শেষ। তারা দেশ জাতির শত্রু। অতি শীঘ্রই ওয়ার্ড পর্যায়ে সাড়াশি অভিযান শুরু হবে। তিনি মাদকমুক্ত উখিয়া গড়তে সকলের সকলের সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...