প্রকাশিত: ১২/০৭/২০১৯ ৮:৩৫ এএম , আপডেট: ১২/০৭/২০১৯ ৮:৩৭ এএম

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ি ঢলে সহোদর রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উখিয়া হাকিমপাড়া ১৪ নং রোহিঙ্গা শিবির থেকে পাহাড়ি ঢলে ভাসমান অবস্থায় লাশ দু’টি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হল- উখিয়ার ১৪ নং হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরের ১৬নং ব্লকের আবদুস সালামের ছেলে আনোয়ার সাদেক (৭) ও আনোয়ার ফয়সাল (৬)।

এসব তথ্য জানিয়েছেন উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া খেলার মাঠে খেলতে বের হন রোহিঙ্গা শিশুরা। এরপর সারাদিন ঘরে না ফেরায় পরিবার ও আশ পাশের লোকজন খুঁজতে বের হয়। এক পর্যায়ে রাতে ওই এলাকার পাহাড়ি ঢলে ভাসতে দেখে রোহিঙ্গা শিশু দু’টির লাশ উদ্ধার করা হয়।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, পালংখালীর হাকিমপাড়ায় ১৪নং রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড়ি ঢলে দুই সহোদর রোহিঙ্গা শিশু নিহতের খবরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

উখিয়া হাকিমপাড়া রোহিঙ্গা শিবির পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই আনবিক চাকমা বলেন, সাদেক ও ফয়সাল নামে দুই রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

উখিয়ার ১৪নং হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরের মাঝি মোহাম্মদ হামিদ বলেন, রাতে পুলিশের সহযোগিতায় পাহাড়ি ঢল থেকে দুই রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা আপন ভাই। সকালে ঘর থেকে খেলতে বের হয়ে লাশ হয়ে ফিরল।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...