প্রকাশিত: ০৬/০৪/২০২২ ৩:৩৪ পিএম

কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজারের উখিয়ায় রাতের আধাঁরে ‘পালং নার্সিং ইনস্টিটিউট’র চেয়ারম্যান মুহাম্মদ ছলিম উল্লাহ সুজনের উপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। মঙ্গলবার রাত ১০ টার দিকে ‘পালং নার্সিং ইনস্টিটিউটে’র কাজ সেরে বাড়ি ফেরার পথে সোনাইছড়ি নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন হামলার শিকার ছলিম উল্লাহ সুজন।

তিনি দাবি করেন, প্রতিদিনের মতো কাজ সেরে বাড়ি ফেরার পথে সোনাইছড়ি নামক স্থানে পৌঁছলে পূর্ব থেকে উৎপেতে থাকা স্থানীয় ছৈয়দ হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্য গতিরোধ করে মারধর করে। এতে আহত সুজনের মাথায়, ঘাড়ে,ও হাতে, পায়ে ব্যাপক জখম হয়। বর্তমানে তিনি কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সুজন দাবি করেন, হামলার ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনা নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান সুজন।
এদিকে সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছে ‘পালং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীরা। হামলায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত ঃ আহত মুহাম্মদ ছলিম উল্লাহ সুজনের সাথে স্থানীয় ছৈয়দ হোসেন গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...