প্রকাশিত: ২৩/০৯/২০২১ ১০:১০ পিএম

শাহেদ হোছাইন মুবিন, উখিয়া:
কক্সবাজারের উখিয়ার টাইপালং মাদ্রাসার পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ লোকমান (১২) নামের এক হেফজখানার ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ২০২১) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ লোকমান উখিয়ার রাজাপলং ইউনিয়নের দরগাহবিল একালার নুর হোসেনের ছেলে এবং টাইপালং মাদ্রাসার হেফজখানার ছাত্র।

স্বজনদের সূত্রে জানা যায়, হেফজখানা বন্ধ থাকায় লোকমান বন্ধুদের নিয়ে টাইপালং মাদ্রাসার পুকুরে গোসল করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। এরপর তারা কয়েকজন মিলে গোসল করার সময় লোকমান পানিতে ডুবে যাইতে দেখলে অন্যবন্ধুরা উদ্বারের চেষ্টা করে। পরে পানির নিচ থেকে তাকে উদ্বার করা হয়।এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, লোকমানের মৃত্যুর বিষয়ে থানায় কোন অভিযোগ আসে নাই।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...