প্রকাশিত: ১৮/০১/২০২০ ১১:০১ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় লিংক রোড থেকে উংচিপ্রাং পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ চলছে প্রায় বছর ধরে। নির্মাণকাজ চলাকালীন পানি না ছিটানোর কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধুলোবালিতে একাকার হয়ে পড়ে সড়কের আশপাশের বিস্তৃত এলাকা। এ অবস্থায় পথচারীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের সড়কে যাতায়াতের সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, কক্সবাজার-টেকনাফ সড়ক নির্মাণকাজ চলাকালীন প্রতিদিন সড়কে সকাল-দুপুর-সন্ধ্যা তিন বেলা পানি ছিটানোর বাধ্যবাধকতা রয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারের। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্মাণকাজ চলাকালীন সড়কে নিয়মিত পানি ছিটানোর জন্য বলা হয়েছে।

উখিয়ার স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী মেডিক্যাল অফিসার রহমত উল্যা বলেন, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রতিদিন অনেক শিশু-কিশোর হাসপাতালে চিকিত্সা নিতে আসে। তাদের মাস্ক পরে স্কুলে আসা-যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer