প্রকাশিত: ৩০/০৩/২০২২ ৪:০০ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমের আওতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক বেতার সংলাপ ২০২২ আজ বুধবার (৩০ মার্চ) কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্র আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ আনছার আলী। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ আলী।
বেতার সংলাপে আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশ বিভাগের বিশেষ শাখার পুলিশ সুপার ফয়সাল আহমদ , উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান বেগম ও এডভোকেট পূজা ভট্টাচার্য।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ বেতার
বাল্য বিবাহ , ইভটিজিং , নারী শিশু পাচার, ও সহিংসতা শিকার প্রতিরোধে নাগরিক সচেতনতায় সামাজিক ও পারিবারিক ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্য নানা অনুষ্ঠান মালার আয়োজন করে থাকেন। বেতার সংলাপে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করা হয়।
বেতার সংলাপে প্রশ্ন উত্তর পর্বে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ করেন পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিক , শিক্ষার্থী রুজিনা আক্তার সেলিনা আক্তার সুমাইয়া আক্তার ফারহানা সুলতানা মুক্তা রেবেকা সুলতানা গোলাপি আয়েশা সিদ্দিকা বায়জিদ হাসান ও অদিতি বড়ুয়া।
বেতার সংলাপে শিক্ষক শিক্ষার্থী সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি অভিভাবক ও বেতার স্রোতা ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...