প্রকাশিত: ০৪/০৪/২০২২ ৯:৫৩ পিএম

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে কক্সবাজারের উখিয়ার রাজাপালংয়ের হাজাম রাস্তা এলাকা থেকে ২জন ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৪এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলা রাজাপালং হাজেমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা বান্দরবান জেলার লামা এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মোহাম্মদ ফয়েজ উদ্দিন(১৯),
নরসিংদী জেলার মাধবদী এলাকার আব্দুল জলিলের পুত্র মোহাম্মদ আমিন(৩৩)।

সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিল্লাল উদ্দিন।

তিনি জানান, রোববার সন্ধ্যায় উখিয়া রাজাপালং এলাকায় র‌্যাব পরিচয়ে দুইজন চাঁদা দাবি করছে- এমন খবরে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের জ্যাকেট পরা একজনকে দেখতে পান তারা। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন তারা দুইজনে ভুয়া র‌্যাব সদস্য।

পরে তাকে তল্লাশি করে ভুয়া আইডি কার্ড, জ্যাকেট, একটি পিস্তল, চাঁদা হিসেবে নেওয়া স্বর্ণের চেইন, রিং ও নগদ ২হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer