প্রকাশিত: ০৭/০৭/২০২১ ৮:০৮ পিএম , আপডেট: ০৭/০৭/২০২১ ৮:১০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
করোনা প্রতিরোধে চলমান কঠোর লকডাউনের সপ্তম দিনেও প্রয়োজনে-অপ্রয়োজনে বের হচ্ছেন অনেকেই। এতে আটকের পাশাপাশি অনেকের জরিমানাও গুনতে হয়েছে।

কক্সবাজার- টেকনাফ সড়কেও বেড়েছে যানবাহনের চাপ। স্ব-উদ্যোগে সচেতন না হলে এই বিধিনিষেধের সুফল পাওয়া যাবে না বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল আর কড়া নজরদারির মধ্যে সপ্তম দিনেও বিধিনিষেধ না মানতে দেখা গেছে বিভিন্ন জেলায়। বের হওয়ার অযৌক্তিক কারণে প্রতিদিনই করা হচ্ছে জেল-জরিমানা, থাকছে নানা দণ্ড। তারপরও বন্ধ হচ্ছে না অযাচিত ঘোরাফেরা।

উখিয়ায় গত কয়েক দিনের তু্লনায় যান চলাচল বুধবার অনেকটাই বেড়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে দেখা যায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশকে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer