প্রকাশিত: ১৯/১০/২০২০ ১০:৪৯ পিএম

এম ফেরদৌস, উখিয়া::
উখিয়া কোর্ট বাজারের প্রধান সড়কের উপর যত্রতত্র পার্কিনের কারনে রাস্তায় দীর্ঘযানজট বেড়ে হয়রানিতে শিকার হচ্ছে অসংখ্য পথচারি যাত্রীরা।

রাস্তা, ফুটপাথ দখল করে যে যার মতো সাজাচ্ছেন যত্রতত্র গাড়ি পার্কিং। ফুটপাথের পাশেই গাড়ি, টমটম, অটো, সিএনজি মিনিবাস, কারসহ অনেক যানবাহন । এতে কক্সবাজার টু টেকনাফ গামি বাস যাতায়াতের পথ অনকটা ছোট হয়ে যায় ফলে যানজট লেগে থাকে ঘন্টারপর ঘন্টা। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়া টেকনাফের জনগণের জনজীবন বিপাকে একদিকে রোহিঙ্গাদের ঘনবসতিতে পরিবেশ নষ্ট অন্যদিকে রোড়ে যানজটের চিত্র।বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অদক্ষ ফিটনেসবিহীন ড্রাইভার অবৈধভাবে রোড়ে গাড়ি নিয়ে লাইন ক্রসের প্রতিযোগিতায় থাকে এতে করে সড়কের পরিবেশ নষ্ট হচ্ছে লাগছে যানজট।

উখিয়ার নবাগত ট্রাফিক অফিসার (সার্জন) মোশারফ হোসেন বলেন, রাস্তায় যানজট কমাতে আমরা ট্রাফিক পুলিশকে নতুন করে সাজাচ্ছি আমাদের সময় দিন যেহেতু আমরা নতুন এসেছি। উখিয়াকে পরিপুর্ণ করে তুলতে আমরা সব ধরণের পদক্ষেপ নিচ্ছি এতে আপনারা ও আমাদের সাহায্য করুন । রাস্তায় কোন অবৈধ পার্কিং থাকবে না। অদক্ষ ড্রাইভারের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer