প্রকাশিত: ১৭/১১/২০২১ ৮:১৭ পিএম

ইমরান আল মাহমুদ:
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা নিয়মিত অনুষ্ঠানটি আয়োজন করে আসছে।

বুধবার(১৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

তিনি বলেন,বাল্যবিবাহ বন্ধে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল এর মহতী উদ্যোগকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানায়।

উপস্থাপক সজীব দত্ত বলেন,অনুষ্ঠান টি সারাদেশে করেছি। আগামী ২৭ নভেম্বর শনিবার উপ- পরিচালক মো.আমিরুল ইসলামের তত্বাবধানে তোফাজ্জল হোসেন এর প্রযোজনায় রাত ৮ঃ১০টায় ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ প্রচার হবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া উখিয়া ডিগ্রী কলেজ, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ সহ বিভিন্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন,বাল্যবিবাহ বন্ধে আমরা শিক্ষার্থীরা সমাজের অসচেতন মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। সমাজের সকল অসংগতি দূরীকরণে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ।

অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন উখিয়া একাডেমিক সুপারভাইজার বদরুল আলম সহ অনেকে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer