প্রকাশিত: ০৪/০৫/২০১৮ ৮:০৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৯ এএম

শ,ম গফুর::
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে সড়ক দুর্ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছে। তারা হলো- মো. নছুহুত (১২) ও খালেদ হোসেন (১৬) । তারা কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।বৃহস্পতিবার বিকেল চারটায় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার বালুখালী কাস্টমস গেইটের ঢালার পাশে এঘটনায় ঘটে। রাত আটটায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।জানা গেছে, যাত্রীবাহী টমটমকে ধাক্কা দেয় একটি ডাম্পার । এতে গুরুতর আহত হয় টমটমের চালকসহ পাঁচ যাত্রী। পরে তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় নছুহুত ও খালেদ হোসেনের মৃত্যু হয়। আহত তিনজনের মধ্যে দুই জনের নাম পাওয়া গেছে। তারা হলেন মাহমুদুল হক ও আব্দুস শুক্কুর। তবে চালকের নাম পাওয়া যায়নি।নিহত শিশু নছুহুতের বড় ভাই মুজিবুল হক জানান, তারা বালুখালী শিবিরের একটি হেফজখানা থেকে বৃহস্পতিবার বিকেল তিনটায় বাড়ি ফিরছিল। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer