প্রকাশিত: ০৪/০৮/২০১৭ ৮:৩৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৪ পিএম

শফিক আজাদ, উখিয়া ::
উখিয়া ডাকবাংলো-পাতাবাড়ী সড়কের সিকদার ও গয়ালমারা ব্রিজে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় উখিয়া থানা পুলিশের একটিদল তাঁদের নচাৎ করে দেয়। এতে উখিয়ার পূর্বাঞ্চলীয় জনপদের প্রায় কয়েশ লোক সর্বস্ব লুট হওয়ার আশংখা থেকে রক্ষা পেয়েছে। এ জন্য স্থানীয় পথচারীরা উখিয়া থানার অফিসার ইনচার্জ সহ তার সঙ্গীয় ফোর্সকে সাধুবাদ জানিয়েছেন। এ ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ১১টার দিকে।

জানাগেছে, সম্প্রতি উখিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় ইয়াবা ও মাদকের পাচার অপ্রীতিরোধ্য হয়ে উঠার কারনে অপরিচিত লোকজনের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। সে সুবাধে কক্সবাজার জেলার আন্ত ডাকাতদলের সদস্যরা স্থানীয় ডাকাতদের মাধ্যমে জড়ো হতে হয়ে উখিয়ার সিকদার ব্রিজ এবং গয়ালমারা ব্রিজে অবস্থান নেয়। এসময় ব্যাটারী চালিত টমটমের যাত্রীরা বিষয়টি দেখতে পেয়ে গোপনে পুলিশকে খবর দেয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের নিজেও তাঁর সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ছত্রভঙ্গ হয়ে যায় ডাকাতেরদল।

রতœাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী বলেন, তিনি ব্যক্তিগত কাজকর্ম ছেড়ে বাড়ী ফেরার পথে সিকদার বিল এবং গয়ালমারা ব্রিজের উপর কিছু অপরিচিত লোকজনকে দেখতে পেয়ে তিনিও সন্দেহ করে। পরে সকালে উঠে শোনতে পান এরা ডাকাত। তাই তিনি ডাকাতের কবল থেকে অসংখ্য যাত্রীদের রক্ষা করায় উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরকে সাধুবাদ জানিয়েছেন।

এব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে গয়ালমারা এলাকায় তাৎক্ষনিক উপস্থিত হয়ে ডাকাতদের ধাওয়া করি। কারা এই কাজের প্রস্তুতি নিয়েছিল তাঁদেরকে খোঁজে করার চেষ্টা চলছে। কারণ জনগণের যানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer