প্রকাশিত: ২৩/০৩/২০২২ ৭:২৫ এএম

কক্সবাজারের উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় ও মাটি ভর্তি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২২মার্চ) রাত ১০টার দিকে বালুখালী টিভি টাওয়ারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার শাহাপরীর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শেফায়েতুল ইসলাম।

তিনি জানান, মাটি ভর্তি মিনি ট্রাকটি টেকনাফের দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে বালুখালী টিভি টাওয়ারের পাশে পৌঁছালে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরও দুজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এছাড়া হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার পর গণমাধ্যমকে জানানো হবে।

এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবসহ প্রশাসনের কর্মকর্তারা।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer