প্রকাশিত: ২০/০৩/২০২২ ২:৪৭ পিএম

এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)
উখিয়া রত্নাপালং ইউনিয়ন পরিষদে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বানিজ্য মন্ত্রনালয়ের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধির কারণে অসহায় ও হতদরিদ্রদের জন্য ন্যায্য দামে ট্রাকসেল কার্যক্রম শুভ উদ্ভোধন করেছেন নবাগত ইউএনও ইমরান হোসাইন সজীব।

আজ সকাল ১১ টার দিকে রত্নাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রম উদ্ভোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

রত্নাপালং ইউনিয়ন পরিষদের সচিব আবু সুপিয়ানের সঞ্চালনায় রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আবুল মনসুর চৌধুরীসহ রত্নাপালং ইউনিয়নের সকল জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিক কার্যক্রম শেষে হতদরিদ্র ও অসহায়দের মাঝে প্রথম পর্যায়ে স্বল্প মুল্যে টিসিবির পন্য ৫৫ টাকার মুল্যের ১ কেজি চিনি, ৬৫ টাকার মুল্যের এক কেজি মশুরীর ডাল, ১১০ টাকা দামের এক লিটার সোয়াবিন তেল দিয়ে এ কার্যক্রম শুরু করেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...