প্রকাশিত: ০৮/১০/২০২১ ৮:০৯ পিএম

নিজস্ব প্রতিবেদক ‘:
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকার যুবকদের সংগঠন “টাইপালং আদর্শ সমিতি” এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় সমিতির কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ দিন বিকাল ৫টা পর্যন্ত চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম। কর্মসূচি প্রায় ২ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

নুরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল আওয়ালের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা এবং টাইপালং আদর্শ সমিতির সদস্য সালেহ্ জহুরের সঞ্চালনায় ওই কর্মসূচি পালিত হয়।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাইজিং কক্সের সম্পাদক ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে ছিলেন চকরিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের অ্যাডমিন মোহাম্মদ শাহ্ শরওয়ার সাকিল ও ল্যাব টেকনোলজিষ্ট খলিলুর রহমান। এ ছাড়া কর্মসূচিতে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন টাইপালং আদর্শ সমিতির বিনিয়োগ প্রধান আবদুল মাজেদ সওদাগর। উপস্থিত ছিলেন টাইপালং আদর্শ সমিতির সদস্য ছাড়াও এলাকার সর্বশ্রেণীর জনসাধারণ।

সভায় বক্তারা বলেন, আদর্শ এলাকা গড়তে এলাকার প্রতিটা মানুষকে সচেতন হতে হবে। একটা মানুষ অসুস্থ হলে রক্তের প্রয়োজন হয়। আর সে সময় রক্তের গ্রুপ জানা থাকলে রক্ত জোগাড় করা সহজ হয় কিন্তু গ্রুপ জানা না থাকলে পড়তে হয় নানা বিড়ম্বনায়। বিড়ম্বনা থেকে বাঁচতে সকলের রক্তের গ্রুপ নির্ণয় করে গ্রুপ জেনে নেওয়া জরুরি।

এ সময় টাইপালং আদর্শ সমিতির এই কর্মসূচিকে সাধুবাদ জানান উপস্থিত জনগণ।

এ দিকে, আয়োজকরা জানিয়েছেন, এ দিন টাইপালং আদর্শ সমিতির সদস্য ছাড়াও এলাকার ২ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ইতোপূর্বে অসুস্থ মানুষের চিকিৎসার জন্য সহায়তা, বৃক্ষরোপণ, করোনাকালীন সময়ে দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়াসহ এলাকার নানা উন্নয়নের কাজ করেছে টাইপালং আদর্শ সমিতি। আগামীতেও টাইপালংকে আদর্শ গ্রামে পরিণত করতে এলাকাবাসীসহ সকলকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে চায় টাইপালং আদর্শ সমিতির সদস্যরা।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer