প্রকাশিত: ৩০/০৯/২০১৯ ১২:৩৮ পিএম , আপডেট: ৩০/০৯/২০১৯ ১২:৫১ পিএম

কক্সবাজারের উখিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। ২৯ সেপ্টেম্বর (রোববার) বিকেল ৪টায় জনবহুল কোটবাজার স্টেশনে উত্তর স্টেশনের দুলাল মার্কেটের ৪র্থ তলায় থেকে এসব জুয়াডিদের আটক করা হয়।

আটককৃতরা হলো, পশ্চিমরত্না গ্রামের বাসিন্দা বাবুল বড়ুয়া কোলালপাড়া এলাকার মোহাম্মদ সুলতান, ক্লাশপাড়া এলাকার মোহাম্মদ কালু, পশ্চিমরত্না এলাকার নুরুল হক, দক্ষিণ ক্লাশপাড়া এলাকার ফকির বড়ুয়া।

সূত্রে জানা গেছে, কোটবাজার এলাকায় দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি স্থানে মাদকের বিকিকিনি ও নিয়মিত জুয়ার আসর বসে। এসব অপরাধ কর্মকান্ডকে ঘিরে ছোট-বড় অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে হামেশা।

এ প্রসঙ্গে মার্কেট মালিক দুলাল বড়ুয়া’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব অনেক আগে বন্ধ করে দিয়েছি। হয়ত: তার অনুপস্থিতিতে মার্কেটের কেয়ারটেকার খেলছিল বলে তিনি জানান।

পাঁচ জন জুয়াডি আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল মনসুর বলেন, জুয়াডিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উখিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer