প্রকাশিত: ২১/০২/২০২২ ৯:৫৫ এএম

নিখোঁজ ব্যবসায়ী জসিম উদ্দিনের (৩৫) মৃতদেহ উদ্ধার হওয়ার পাঁচদিন পার হলেও এখনও উদঘাটন হয়নি হত্যার মূল কারণ। তবে তিনটি বিষয়কে সামনে রেখে হত্যার ক্ল্যু উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃংখলা বাহিনী।

নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে ব্যবসায়ী জসিম হত্যার পর থেকে আলোচিত সেই নয়ন ‘আত্নগোপনে কেন?’ এই প্রশ্ন এখন পুলিশের পাশাপাশি সচেতন মহলের মাঝেও। আত্নগোপনে থাকা নয়ন এক সময় জসিমের ব্যবসায়িক সহযোগি ছিলেন বলে জানা গেছে।

সম্প্রতি নয়ন ও জসিমের মধ্যে নানা কারণে ব্যবসায়িক দ্বন্ধ সৃষ্টি হয় বলে স্থানীয় ও পুলিশের সূত্রগুলো জানিয়েছে। দ্বন্ধের কারণে জসিমকে হুমকিও দিয়েছিলেন নয়ন!

অন্য একটি সূত্রের দাবি, নয়নের কাছ থেকে জসিম ৪০ হাজার টাকা পাওনা ছিলেন! ঘটনার পর থেকে সেই নয়ন আত্নগোপনে চলে যাওয়ার কারণে সন্দেহের তীর অনেকটা তার দিকেই ঘুরে গেছে! তবুও পুলিশ পৃথক দুইটি ব্যবসায়িক দ্বন্ধের ঘটনাকে সামনে রেখে অগ্রসর হচ্ছে।

এদিকে এই ঘটনায় উখিয়া থানা পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করে শনিবার আদালতে পাঠিয়েছে। এরা হলেন জসিমের ম্যানেজার জামাল উদ্দিন ও গোডাউনের অংশীদার নুরুল ইসলাম।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে উখিয়া উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম মরিচ্যা এলাকার বাসিন্দা ছলিম উল্লাহর ছেলে জসিম উদ্দিন (৩৫) মরিচ্যাবাজারস্থ নাঈমা এন্টারপ্রাইজ নামে ডিলার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে তিনি মরিচ্যা বাজার এলাকা থেকে নিখোঁজ হন।

জসিম উদ্দিনের স্ত্রী জোসনা আকতার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীর সাথে কারো বিরোধ নেই। ঘটনার দিন রাত ১১টার দিকে স্বামীর সাথে ফোনে কথা হলে কিছু বাজার নিয়ে আসার জন্য বলি। পরে রাত সাড়ে ১২টার দিকেও বাড়ি না ফেরায় পুণরায় মোবাইলে চেস্টা করলে তার ব্যবহৃত ০১৮৮১২২৫৩২২ ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। সারারাত না ফেরায় ভোর পৌণে ৫টার দিকে পরিবারের লোকজনসহ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দেখি অফিস ও গোডাউনে তালা লাগানো ছিল।

কে এই নয়ন?
অনুসন্ধানে জানা গেছে, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখা ক্লাসপাড়া এলাকার বদি আলমের ছেলে মোহাম্মদ নয়ন (২৩)। নয়নের সাথে জসিমের ব্যবসায়িক সম্পর্ক ছিল। জসিম হত্যার পর থেকে নয়নের খোঁজ মিলছে না। আসলেই কি নয়ন, জসিম হত্যার সাথে জড়িত?

দেখা গেছে, ঘটনার পর থেকে নয়নের ফেসবুক আইডি ডিএষ্টিভ করে রাখা হয়েছে। তার বাপের বাড়ি ক্লাসপাড়া হলেও নয়ন বেড়ে উঠেন পশ্চিম মরিচ্যায় নানা বাড়িতে। তিনি বেশির ভাগ সময় নানার বাড়িতেই থাকেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।

ক্লাসপাড়া ও মরিচ্যা এলাকার একাধিক লোকজনের সাথে কথা বলে জানা যায়, জসিমের নিখোঁজের পর থেকে নয়নকে তার বাবার বাড়ি ও নানার বাড়ি এলাকায় কারও চোখে পড়েনি। যার কারণে স্থানীয়দের মাঝে আরও রহস্যের দানা বাঁধে।

এই প্রতিবেদকের পক্ষ থেকে রোববার রাতে নয়ন ও তার পরিবারের বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করা হলে একটি সূত্রে নয়নের ছোট ভাই রিফাতের নাম্বার প্রতিবেদকের হাতে আসে। রিফাতের নাম্বারে রাত ১০টার দিকে যোগাযোগ করা হলে নয়নের নাম্বার দিচ্ছে বলে সময়ক্ষেপণ করেন। দ্বিতীয়বার রিফাতের নাম্বারে যোগাযোগ করা হলে গাড়িতে আছেন বলে মুঠোফোন কেটে দেন। এক পর্যায়ে রাত ১১টা পর্যন্ত নাম্বার না পাওয়ায় নয়ন ও পরিবারের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উখিয়া থানা উপপরিদর্শক (এসআই) শাহীন উদ্দিন বলেন, জসিম হত্যায় জড়িত সন্দেহভাজন দুইজনকে আটক করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
সুত্র: কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...