প্রকাশিত: ২৬/০৪/২০২২ ১০:৪৩ এএম

উখিয়ার এক নারীকে কুপ্রস্তাব দিয়ে রাজি করাতে না পেরে ঘুমধুমের চার লম্পট জোরপূর্বক অশ্লীল ছবি ধারণ করেছে। উখিয়ার ওই নারীকে বিবস্ত্র করে অশ্লীল ছবি ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় লম্পট শাহীন আলম ছোটন। এ অভিযোগে ঘুমধুমের একই পরিবারের চারজনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

শুক্রবার রাতেই নাম প্রকাশে অনিচ্ছুক ওই মেয়ে উখিয়া থানায় পর্নগ্রাফি আইনে প্রমাণ সাপেক্ষ ৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করে। মামলা করার পর থেকেই বসে নেই উখিয়া থানা পুলিশ। রবিবার অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-ঘুমধুমের বেতবুনিয়ার মৃত কবির ড্রাইভারের ছেলে শাহিন আলম ছোটন, মোস্তফা কামাল, তার মেয়ে প্রিয়া মনি, তার স্ত্রী ফাতেমা বেগম। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজুর মোরশেদ বলেন, পর্নগ্রাফি মামলার চার জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer