
শ.ম.গফুর,উখিয়া ::
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হারাশিয়া জনপদ উন্নয়ন কর্মকাণ্ডে বদলে যাচ্ছে।ধারাবাহিকতায় রাজাপালং ইউনিয়নের হারাশিয়া খাল খনন কর্মসূচী উদ্বোধন করেছেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
১৯ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এলজিইডি’র নতুন রাস্তার মধ্যখানে হারাশিয়ায় এ খাল খনন কর্মসূচীর উদ্বোধন করা হয়।উক্ত খাল খনন কাজে অংশ নিয়েছেন হারাশিয়া,আমিনপাড়া,খয়রাতি পাড়া, হরিণমারা ও বাগানের পাহাড়ের শ্রমজীবি লোকজন।এটি হারাশিয়ার হাছন আলী মুন্সির বাড়ি হয়ে নিচের দিকে কিয়ামন ছড়া পর্যন্ত এই খাল খননের কাজ চলছে।
এটি বাস্তবায়ন করছেন এনজিও সংস্থা কারিতাস। ইঞ্জিনিয়ার বজলুল রহমান বলেন এ খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। যথাযথ কাজের গুণগতমান বজায় রেখে কাজটি শেষ করতে প্রায় ১ মাসের অধিক সময় লাগতে পারে বলে তিনি জানান।#

পাঠকের মতামত