
উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার জেলার উখিয়ার পালংখালী গয়ালমারা জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ৯৯০ পিস ইয়াবাসহ এক জন মাদক ব্যবসায়ী’কে আটক করে র্যাব-১৫।
আটককৃত, স্বাধীন মিয়া (২৮), পিতা-মোস্তফা মিয়া, মাতা-নমিজা বেগম, সাং-শাহপুর, চেঙ্গাহাটি, ওয়ার্ড নং-০৯, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ’কে ধৃত করে।
তথ্যসূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপির ৭নং ওয়ার্ডস্থ পালংখালী গয়ালমারা জামে মসজিদের সামনে কক্সবাজার টু টেকনাফ পাঁকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ৩ সেপ্টেম্বর আনুমানিক ১.১০ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে, পালানোর কারন জিজ্ঞাসা করলে সে কোন সন্তোষজনক উত্তর দিতে পারেনি এবং তার আচরন সন্দেহজনক মনে হলে হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৯৯০ (নয়শহ নব্বই) পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ ৯৫ হাজার টাকা প্রায়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত