প্রকাশিত: ২৬/১০/২০১৯ ২:৪৫ পিএম , আপডেট: ২৬/১০/২০১৯ ৩:৩০ পিএম

শফিক আজাদ::
সারা দেশের ন্যায় উখিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উখিয়া থানার রাস্তার মাথা থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে আবারো থানার সামনে এসে শেষ হয়।

উখিয়া থানা আয়োজনে র‌্যালিটিতে উখিয়া থানা প্রশাসন পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর ইউনিয়ন ও ওয়ার্ডের সদস্যরা অংশগ্রহণ করেন।

‘পুলিশের সঙ্গে কাজ করি, জঙ্গি-মাদকমুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে ব্যানার ফেস্টুন নিয়ে কমিউনিটি পুলিশ সদস্য, আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উখিয়ায় কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভা।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী, এএসপি মারুফ, সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উখিয়া থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জালিয়া পালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সভাপতির বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর।
অনুুুুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...