প্রকাশিত: ৩০/০৬/২০১৮ ১১:০২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২২ এএম

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম :

কক্সবাজার–টেকনাফ আরাকান সড়কে দূর্ঘটনা যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাস্ত্যচুত রোহিঙ্গা আসার পর থেকে উখিয়া-টেকনাফে যানবাহন তিনগুন বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত। আর এনজিওদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে সড়কে দূর্ঘটনা বাড়ছে। সেই ধারাবাহিকতায় আজ আবারো সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

রাজাপালং ব্র্যাক অফিসের সামনে রেড-ক্রিসেন্টের মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী টমটমের সাথে মুখোমূখি সংঘর্ষে রোহিঙ্গা নাগরিক খালেদ হোসেন (২৫) ঘটনাস্থলে নিহত হয়েছে।

শনিবার সকাল ৮ টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় আরো ৫ জন রোহিঙ্গা আহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় হতাহতরা কুতুপালং ও বালুখালী ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।

গুরুতর আহত রিয়াজুল হক (১৮), হোছন আহম্মদ (৩৫), মোঃ হাশেম (১৫), মোঃ শাহ (৫৫) ও মোঃ ইমরান (৩০)কে উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সড়ক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাড়ী দুটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...