প্রকাশিত: ১৪/০২/২০১৯ ৮:০০ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
রোহিঙ্গা ক্যাম্পে আইএনজিও/ এনজিও ব্যবহৃত গাড়ি বেপরোয়া গতিতে চালিলে রায়হান মোস্তফা তারেক নামক এক যুবক নিহত হওয়ার প্রতিবাদে ও আহতদের ক্ষতিপূরণ এবং ঘাতক ড্রাইভারদের শাস্তির দাবীতে মানববন্ধন বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) উখিয়ার কোর্টবাজার ষ্টেশনে অনুষ্টিত হয়েছে।
নিরাপদ সড়ক আন্দোলন কোর্টবাজার শাখা আয়োজিত এ মানববন্ধনে সাধারণ জনগন, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ছাত্রনেতা ও শিক্ষার্থী সহ এনজিও গাড়িতে নিহত ও আহত পরিবারের সদস্যরা অংশ নেন।
গত ১২ ফেব্রুয়ারী কোর্টবাজার সোনার পাড়া সড়কে এনজিওদের বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট হয়ে রুমখাঁ মাতব্বর পাড়া গ্রামের আবু তাহরে মিস্ত্রির ছেলে রায়হান মোস্তফা তারেক নিহত হন। এ সময় মটর সাইকেল আরোহি সুজন, ….. গুরুতর আহত হয়। আহতরা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
খোজ নিয়ে জানা গেছে,রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত আইএনজিও/এনজিও দের ব্যবহৃত গাড়ির বেপরোয়া চলাচলের কারণে স্থানীয় বাসিন্দরা জিম্মি হয়ে পড়েছে। গত তিন’মাসে কমপক্ষে সড়ক দূর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত দু’শতাধিক যাত্রী।
এদিকে বৃহস্পতিবার আইএনজিও/এনজিও দের বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ ও দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে আর যাতে মায়ের বুক খালি না হয় এর দাবি জানিয়ে কোর্টবাজার ষ্টেশনে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত যুবক তারেকের পারিবারিক সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেড়ারেশনের উখিয়া শাখার সভাপতি শাহ আলম, নিরাপদ সড়ক আন্দোলন কোর্টবাজার শাখার আহবায়ক ও ছাত্র নেতা মোস্তাফা শাকিল, নাগরিক অধিকার বাস্তবায়ন আন্দোলনের মনজুর আলম শাহিন, শরিফ আজাদ, উখিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মামুন, বিএনপি’র নেতা দলিলুর রহমান শাহিন ও জামাল মাহমুদ, নিহত তারেকের চাচা জয়নাল আবেদীন জয়, কলেজ ছাত্র মিজানুর রহমান সাইফুল, আব্দুল্লাহ আল মামুন ও মো: তারেক প্রমুখ।
মানববন্ধনে বক্তরা আগামী তিন দিনের মধ্যে বেপরোয়া গাড়ি চালিয়ে চাকায় পিষ্ট হয়ে নিহত মটরসাইকেল আরোহী তারেক এর ঘাতক এনজিও গাড়ির সনাক্ত ও ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।এ সময় বক্তরা, কক্সবাজার শহর হতে সোনার পাড়া মেরিন ড্রাইভ সড়কে আইএনজিও/এনজিওদের গাড়ি যাতায়ত বন্ধ রাখার জন্য প্রশাসনের নিকট দাবী জানান।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer