প্রকাশিত: ০২/১১/২০২০ ৮:১০ পিএম , আপডেট: ০২/১১/২০২০ ৮:১১ পিএম

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে উখিয়াস্থ এনএসআই এর একটি টিম কুতুপালং বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করে। আটককৃত মোহাম্মদ শাহ জাহান (৫৫) । তিনি হলদিয়া পালং ইউনিয়নের জুলার পাড়া গ্রামের মীর আহমদের ছেলে বলে নিশ্চিত করেছেন এনএসআই’র যুগ্ন-পরিচালক কক্সবাজার (দক্ষিণ)।

তিনি জানান, আটক আসামি মোহাম্মদ শাহ জাহান কে জিজ্ঞাসাবাদকালে জড়ীত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে আসছিল। সোমবার ১০ হাজার পিস ইয়াবা বিক্রি করার উদ্দেশ্যে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামি উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কারাগারে পাঠানো হবে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer