প্রকাশিত: ২৪/০৮/২০১৯ ৯:১০ এএম

নিজস্ব প্রতিনিধি,

উখিয়া উপজেলার রাজাপালং এলাকা থেকে এক মাদকাসক্ত ও বিভিন্ন অপকর্মের হুতা সমাজদ্রোহী শামশুল আলমকে আটক করেছে পরে প্রাথমিক শাস্তি দিয়ে ভাল হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে উখিয়া থানার পুলিশ। শুক্রবার বিকালে এ ঘটনাটি ঘটে হিজলীয়া।

স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, শামসুল আলম আজ থেকে কিছুদিন আগেও সে ভাল ছিল। কিন্তু বর্তমানে সে খারাপ প্রকৃতির লোকদের সাথে মিলে নিজেও মাদকাসক্ত হয়ে উঠেছে। পাশাপাশি এলাকার নানান অপরাধের সাথে জড়িয়ে পড়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী এসআই সজলকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় রাইহান,রাসেল,শাহাজাহান,জাহাংগীর চৌধুরী। কারণ আটকের পর তাকে প্রথম বারের সুযোগ করে দেওয়ায়। মাদকাসক্ত ও সমাজদ্রোহী শামশুল আলম কে প্রথম বারের মত মাথা নেড়া করে শাস্তি দিয়ে সুযোগ করে দেন এস. আই সজল।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...