প্রকাশিত: ২১/০৩/২০২২ ৩:২৫ পিএম

daউখিয়ায় মাদক সেবনের দায়ে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।

সোমবার(২১ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার পাতাবাড়ি আমগাছতলা এলাকায় মাদক সেবন কালে শাহ আলমের ছেলে গিয়াস উদ্দিন(১৮) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো. তাজ উদ্দিন জানান,সোমবার উখিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে একজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতার আসামীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer