প্রকাশিত: ২৭/০৮/২০২১ ৮:৫১ এএম

আবদুল্লাহ আল আজিজ::
কক্সবাজারের উখিয়ায় এএসপি পরিচয়ে প্রতারণাকালে দুই সহযোগীসহ ৩ জনকে আটক করেছে ৮ এপিবিএনের সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল ৫ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-০৮ ইষ্ট এর সিআইসি অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে আহসান ইমাম (৩৩) দীর্ঘদিন যাবৎ নিজেকে এডিসি, কখনও এএসপি হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে। তারই ধারাবাহিকতায় নিজেকে এএসপি পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে ধরা পড়ে যায়।
সে গোপালগঞ্জ সদরের বরফা পশ্চিম শুকতাইল এলাকার মোঃ শাহজাহান মোল্লার ছেলে। আর তার দুই সহযোগী হলেন, পটুয়াখালী গলাচিপার বুনিয়া এলাকার আব্দুল হক শিকদারের ছেলে গাড়ির ড্রাইভার মোঃ মিন্টু (৩০) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিষমারি এলাকার মো: মনোয়ার হোসেনের ছেলে মো: মানসুর রহমান (২৯)।

সূত্রে জানা যায়, বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্প-৯ এর ক্যাম্প-৮ ইস্ট এর চেকপোস্টে সিগন্যাল অমান্য করে সামনে এবং পেছনে “পুলিশ” স্টীকারযুক্ত একটি নোহা গাড়ি ক্যাম্পের ভেতরে গিয়ে সিআইসি ৮-ইস্ট এর অফিসের সামনে গিয়ে দাঁড়ায়।

এ সময় তাদের আচরণবিধি সন্দেহজনক হওয়ায় পরিচয় জানতে চাইলে গাড়িতে থাকা একজন নিজেকে এএসপি পিয়াল হিসেবে পরিচয় দেন ও নিজেকে ৩৪ তম বিসিএস পুলিশের একজন সদস্য বলে দাবী করেন এবং পুলিশ হেডকোয়ার্টার, মিন্টো রোড, ঢাকায় পোস্টিং বলে জানায়।

পরে তাদের কথাবার্তায় সন্দেহে বাড়তে থাকলে ক্যাম্প কমান্ডারকে বিষয়টি অবহিত করলে তিনি তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে তারা পুলিশের সদস্য নয় বলে স্বীকার করে। পরে তাদের আটক করা হয় এবং গাড়ীটি জব্দ করা হয়।

এ ব্যাপারে আটক ব্যক্তিদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ৮ এপিবিএন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer