প্রকাশিত: ০৫/১২/২০১৯ ৯:৪৮ এএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিক আটক হয়েছে। তাঁর নিকট থেকে ৪১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

৪ নভেম্বর (বুধবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশের একটি অভিযানিক দল উখিয়ার বালুখালী কাস্টমস চেকপোস্ট এর সামনে কক্সবাজার মুখী পিকআপ নং- সিলেট-ড-১১-০৯১৯ -এ থাকা যাত্রীকে তল্লাশী করে ৪১০০ পিচ ইয়াবাসহ উক্ত রোহিঙ্গা যুবক কে আটক করা হয়।গ্রেফতারকৃত রোহিঙ্গা নুর কাসিম (২৭) তাজনিমার খোলা ক্যাম্প নং- ১৩ ব্লক -ডি-৫ এর আশ্রিত রোহিঙ্গা মোঃ আলমের ছেলে।ধৃত আসামী ও ইয়াবা উদ্ধার বিষয়ে মামলা রুজু পূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফুর রহমান।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...