প্রকাশিত: ০৬/০৫/২০১৭ ৭:৪১ এএম

উখিয়া প্রতিনিধি ::
উখিয়ার পূর্ব ডিগলিয়া থেকে গতকাল শুক্রবার দুপুরে দুই শীর্ষ ইয়াবা পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা হলেন ইকবাল (২৮) ও ছৈয়দ আলম (৩৫)। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এলাকাবাসী ও উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, কড়ইবনিয়া এলাকার আলি আহমদ সওদাগরের ছেলে মো. ইকবাল ও ডিগলিয়াপালং এলাকার মৃত সোলতান আহমদের ছেলে ছৈয়দ আলম বিভিন্ন সংস্থার তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা পাচারকারী। তারা দীর্ঘদিন ধরে কড়ইবনিয়া, ডেইলপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা এনে বিভিন্ন স্থানে পাঠাচ্ছিল। তাদের বিরুদ্ধে উখিয়া থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুই ইয়াবা পাচারকারীকে ইয়াবাসহ আটক করেছে। গতকাল তাদের থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। তিনি জানান, দুই শীর্ষ পাচারকারী আটক হওয়ায় তাদের সিন্ডিকেটের রশিদ আহমদ, ফারুক আহমদ, মো. ইউনুছসহ বেশ কয়েকজন গা ঢাকা দিয়েছে।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer