প্রকাশিত: ১৭/১০/২০১৯ ৮:৪৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ কথিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতের নাম মো. কামাল উদ্দিন (২৮)।

অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহজিয়া রহমান বলেন, বুধবার (১৬ অক্টোবর) রাতে উখিয়া থানার আওতাধীন মেরিন ড্রাইভের ইনানী এলাকার বড়খাল ব্রিজের পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. কামাল উদ্দিন (২৮) নামের একজন ইয়াবা কারবারিকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায় বলেও জানান তিনি।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত ‘মাদক ব্যবসায়ী’ কামাল জানায়, ইয়াবাগুলো বিক্রির জন্য একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছিল। আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দ করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহজিয়া রহমান।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...