প্রকাশিত: ০৯/০৫/২০১৭ ৭:০৮ পিএম , আপডেট: ০৯/০৫/২০১৭ ১০:১৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে কোটবাজারে অবস্থীত অরজিন হাসপাতালে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার, লাইফ কেয়ারে ১ লাখ ৩০ হাজার ও জমজম মার্কেটে প্রাইভেট চেম্বারে বসে রোগী দেখা ডাক্তার তাহমিনাকে ৫০ হাজার ও আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকা সহ ৩ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য,দীর্ঘদিন ধরে কোটবাজার ও উখিয়ায় স্বাস্থ্য সেবার নামে সারাধন জনগনকে জিম্মি করে অনুমোদনহীন ভাবে কোটবাজারের অরজিন হাসপাতাল,লাইফ কেয়ার ও সেঞ্চুরী ল্যাবে নিম্মমানের পরীক্ষা সহ বিভিন্ন কর্মকান্ড করে আসছে। এসব হাসপাতাল ও ল্যাবের বিরুদ্ধে স্থানীয় জনগনের অভিযোগ দীর্ঘদিনের। মানহীন পরীক্ষা,অপ্রশিক্ষীত নার্স,ভুল চিকিৎসাসহ রোগী মৃত্যুর কারন হয়ে দাড়িয়েছে এসব প্রতিষ্টান। শুধুমাত্র স্থানীয় রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে এসব প্রতিষ্টান পরিচালিত হয়ে আসছে। অবশেষে জনগনের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিত ইউএনও এ অভিযান সর্বমহলে ব্যাপক প্রসংশা কুড়ায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন    উখিয়া নিউজ ডটকমকে  জানান, তাদের নিকট হাসপাতাল চালানোর উপযোগী সরঞ্জাম ও বৈধ ডাক্তারী কাগজ পত্র না থাকায় এ জরিমানা করা হয়েছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer