প্রকাশিত: ০২/১২/২০২১ ৩:১০ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
কক্সবাজারের উখিয়ায় দুই দিন ব্যাপী ২৩ তম জাতীয় ও ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২১ শুরু হয়েছে । উপজেলা সমাজ অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর ) সকালে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠিত ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানা।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আারা বেগম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম , জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
দিবসে এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোছেন জানান, প্রতিযোগিতার মধ্যে রয়েছে , আবৃত্তি , চিত্রাংকন, সংগীত, রচনা, ছড়া লেখা, হাড়ি ভাংগা, হাতের জিনিসপত্র প্রদর্শনী বালিশ খেলা, ও ফুটবল । এতে দেড় শতাধিক প্রতিবন্ধীরা অংশ গ্রহন করেছেন।
এ দিকে আগামীকাল ৩ ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...