প্রকাশিত: ২২/০৪/২০২১ ৯:৫১ পিএম , আপডেট: ২২/০৪/২০২১ ৯:৫২ পিএম

কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৬৬ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

এর মধ্যে নতুন করোনা আক্রান্ত হয়েছেন ৬১ জন। ৬৬ জনের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা আছেন ৬৪ জন। ফলোআপ রোগী আছেন ৫ জন। এছাড়াও ২ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন। কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির।

এদিকে হঠাৎ করেই উখিয়ায় উপজেলায় আক্রান্তের হার বাড়তে শুরু করেছে। গতকাল একদিনেই উখিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন ২২ জন। আগের দিন উখিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ১২ জন।

ডা. মো. শাহজাহান নাজির জানান, কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে গতকাল মোট ৬৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে রিপোর্ট নেগেটিভ এসেছে ৫৮০ জনের। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ২৩ জন, রামুর বাসিন্দা ২ জন, উখিয়ার বাসিন্দা ২২ জন, টেকনাফের বাসিন্দা ৮ জন, চকরিয়ার বাসিন্দা একজ, পেকুয়ার বাসিন্দা একজন এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা ২ জন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer