প্রকাশিত: ২৪/০২/২০২২ ৯:৫৭ এএম

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে ১৪ এপিবিএন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি রামদা, ১টি লোহার রড ১টি, ১টি ছোট দা, ১টি ছোরা, ছোট দা।

আটককৃতরা হলেন- ১ নম্বর ইস্ট ক্যাম্পের মৃত নুর ইসলামের ছেলে সায়েদুল আমিন (২২), মো. কালুর ছেলে শফিক আলম (২৮), মৃত নুরুল হকের ছেলে খাইরুল আমিন (২৫) ও আব্দুল হাকিমের ছেলে ইব্রাহিম খলিল (৩১)।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে তাদের আটক করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কুতুপালং লম্বাশিয়া কোডেক স্কুলের সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪ জন রোহিঙ্গাকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে আটক করা হয়। আটক রোহিঙ্গাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...