প্রকাশিত: ১২/১২/২০১৮ ১১:৩৩ পিএম
আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম
উখিয়ার বালুখালী পান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বুধবার (১২ ডিসেম্বর) বিকালে অভিযান চালিয়ে মো. রফিক (২৩) নামে ওই যুবকে আটক করে র‌্যাব।
রফিক বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের নবী হোসেনের ছেলে।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে উখিয়ার  বালুখালী পান বাজারের কাছে মাঠে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বেচা-কেনার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোহিঙ্গা যুবক মো. রফিককে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
উদ্ধার করা এসব ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...