প্রকাশিত: ২০/০৪/২০২১ ৯:২৮ পিএম

কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় আরও ৭৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে নতুন করোনা আক্রান্ত হয়েছে ৬৪ জন। ফলোআপ রোগী অর্থাৎ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ জন। এছাড়াও ৩ জন মিয়ানমারের নাগরিকের করোনা শনাক্ত হয়েছে।
এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাবের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির।

তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট নেগেটিভ এসেছে ৪৬৫ জনের। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৩৬ জন, রামুর বাসিন্দা ৩ জন, উখিয়ার বাসিন্দা ১১ জন, টেকনাফের বাসিন্দা ৫ জন, চকরিয়ার বাসিন্দা ৪ জন, পেকুয়ার বাসিন্দা একজন ও মহেশখালীর বাসিন্দা একজন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer