প্রকাশিত: ২৯/১২/২০১৮ ১০:১৪ এএম

ফারুক আহমদ, উখিয়া ::
শহীদ এ.টি.এম জাফর আলম ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোঃ শফিউল আলমের মাতা শহীদ জননী আলমাছ খাতুনের নামাজের যানাজা শুক্রবার (২৮ ডিসেম্বর) বেলা- ২ টা ৩০ মিনিটের সময় উখিয়ার রুমখাঁপালং আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় ইমামতি করেন, মরহুমার ছেলে মন্ত্রিপরিষদ সচিব মোঃ শফিউল আলম।
এর আগে শহীদ জননী মরহুমা আলমাছ খাতুনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, সাংসদ আবদুর রহমান বদি, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল (অব:) ফোরকান আহমদ, পুলিশ সুপার ড. ইকবাল হোসেন, সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মাহমুদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী, মুফতি কেফায়ত উল্লাহ (পীর সাহেব) উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী ও মরহুমার পুত্র হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম প্রমূখ।
প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, আলেম সমাজসহ সর্বস্থরের ধর্মপ্রাণ মুসল্লীগণ যানাজায় অংশ নেন। যানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer