প্রকাশিত: ২৫/১১/২০১৯ ৮:১৩ পিএম , আপডেট: ২৫/১১/২০১৯ ৮:১৬ পিএম

উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীঘ্রই আসছে রাজাপালং ইউনিয়নের সার্বিক তত্বাবধানে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। বর্তমানে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শুরু হওয়া “ইউএনও কাপ”ফুটবল টুর্নামেন্টের পরপরই চেয়ারম্যান কাপ শুরু হবে জানা গেছে।

সোমবার ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানে রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী চেয়ারম্যান কাপের ঘোষনা দিয়ে বলেন,বর্তমান শুরু হওয়া “ইউএনও কাপের মাধ্যমে উখিয়ার খেলাধুলায় আবার প্রাণ ফিরে এসেছে। এটা আমরা ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। তাই ইউএনও কাপের পরপরই চেয়ারম্যান কাপ শুরু হবে। এটা বর্তমান জনবান্ধব ইউএনও নিকারুজ্জামান চৌধুরী ও উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাজাপালং ইউনিয়নের তত্বাবধানে বাস্তবায়ন করা হবে। এ ঘোষনা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ইউএনও কাপের প্রাণ পুরুষ উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী,উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, উখিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন শাহীন, অধ্যক্ষ মিলন বড়ুয়া প্রমুখ।

পাঠকের মতামত

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...

রোহিঙ্গা ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণ: ১০ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের অপরাধে আবু বক্কর সিদ্দিক (৪৬) ...
Single Page Footer