প্রকাশিত: ১৭/০৮/২০২১ ৮:৪৩ এএম

নিজস্ব প্রতিবেদক,উখিয়া::

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৯’র প্রবেশমুখে নগদ ৩০ লাখ ৭৫ হাজার ৮শত টাকা এবং মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।সোমবার দুপুরে উ‌খিয়া উপজেলার এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-০৯ ‘র বালুখালী ফুটবল খেলার মাঠ সংলগ্ন চেকপোস্টের
সামনের রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

এপিবিএন পুলিশ সূত্রে জানা গেছে, চেকপোস্ট-৯’এ ডিউ‌টিরত এএসআই মোঃ ফরিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চেকপোষ্ট ডিউটি কালে বাইক যোগে ক্যাম্প এলাকা থেকে বের হয়ে যাবার সময় সন্দেহবশত: কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল মনুপাড়া এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে মো: রিয়াজ উদ্দিন রিয়াজ(৪০) ও আখতার কামালের ছেলে রিয়াদ কামাল(২০)কে থামিয়ে তল্লাশি করে।

এ সময় রিয়াজ উদ্দিন রিয়াজের কাঁধে ঝুলানো ব্যাগ এবং পরিহিত প্যান্ট এর ভেতর(কোমর) থেকে মোট ২৯ লাখ ৭৫ হাজার ৮শত টাকা এবং রিয়াদ কামাল এর পকেট থেকে ১লাখ টাকাসহ মোট ৩০ লাখ ৭৫ হাজার ৮শত টাকা এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল (কালো রংয়ের পালসার-১৫০ সিসি) সহ আটক করে
আটককৃতদের কাছ থেকে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে যৌক্তিক কোন জবাব দিতে পারেনি।

এ ব্যাপারে ‌বিস্তারিত অনুসন্ধানের পাশাপাশি উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ৮ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...