প্রকাশিত: ১৫/০৯/২০২১ ৭:০৬ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী উপ-স্বাস্হ্য কেন্দ্র পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

১৫ সেপ্টেম্বর দুপুরে পরিদর্শনে আসেন ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরার নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল।

এ সময় লাইন পরিচালক (পিএমআর),ডা. মুনসি মোঃ সাদুল্লাহ, লাইন পরিচালক (এনএনএস) ডা. এসএম মোস্তাফিজুর রহমান,পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডা. হাসান শাহরিয়ার কবির,কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান,সহকারী পরিচালক (সমন্বয়), ডা.এ.বি মোঃ শামশুজ্জমান, আইএইচআর এন্ড ফোকাল পারসন, এফডিএমএন, সিডিসি, ডা. মোস্থফা মাহমুদ,ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রোগ্রাম ম্যানেজার (এফডিএমএন)ডা. আরাফাতুর রহমান প্রমুখ সাথে ছিলেন।
পরিদর্শক দল বালুখালী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সেবা ও নিয়োজিত চিকিৎসকদের সেবা কাজের ভূয়সী প্রশংসা করেন।

পরিদর্শক দল কে স্বাগত জানান,বালুখালী উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক গণ।এসময় উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রনজন বড়ুয়া রাজন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...