প্রকাশিত: ০২/১০/২০২১ ৭:০৮ পিএম
Single Page Top

রফিকুল ইসলাম ::
দ্বিতীয় ধাপের নির্বাচনে উখিয়ার ৫ টি ইউনিয়ন পরিষদের ভোট হওয়ার নির্ধারিত সিডিউল আগামী ১১ নভেম্বর। বিশাল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হওয়ায় এখানকার একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে ভোটার ও সম্ভাব্য প্রার্থীরা নিরাপত্তা নিয়ে শংকার কথা বলেছেন। উখিয়া উপজেলার ৫ নং পালংখালী ইউনিয়নের প্রায় ৭০ শতাংশ জনপদ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন।

এ ইউনিয়নের এক তৃতীয়াংশ জুড়ে অবস্থান করছে অন্তত সাত লক্ষ রোহিঙ্গা। উখিয়ার ২১ টি রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ১৪ টি ক্যাম্পের অবস্থান পালংখালী ইউনিয়ন অংশে। এই ইউনিয়নের ৯ টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৪ টির ৮০ ভাগ ও ২ টির আংশিক অবস্থান রোহিঙ্গা ক্যাম্পে।
পালংখালী ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মোজাফফর আহমদ বলেন, এলাকার লোকজনদের সর্বদা একটা অজানা আতঙ্কের মধ্যে থাকতে হয়। কারণ পুরো ইউনিয়ন জুড়ে লক্ষ লক্ষ রোহিঙ্গার আবাস। কখন কি ঘটে সে আশংকা সব সময় মানুষের মাঝে কাজ করে।
৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য তোফায়েল আহমেদ বলেন, এই ওয়ার্ডে প্রায় ৫ শতাধিক উপজাতি ভোটার রয়েছে। আমার ওয়ার্ডের পূর্ব সীমানা জুড়ে ৫ টি রোহিঙ্গা ক্যাম্পের অবস্থান। এমনিতে উপজাতিরা রোহিঙ্গাদের দেখলে ভয় পায়। তাছাড়া ওয়ার্ড জুড়ে রোহিঙ্গাদের অবাধ বিচরণ রয়েছে। নির্বাচনের দিন যদি কোনভাবে রোহিঙ্গারা তেলখোলা উপজাতি এলাকায় চক্কর দেয় তাহলে তাদের আর ঘর থেকে বের করা সম্ভব হবে না।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer