প্রকাশিত: ১৫/১১/২০২০ ৬:৫৩ এএম

এম ফেরদৌস, উখিয়া

কক্সবাজার রামু দক্ষিণ মিঠাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আটারো হাজার পাচঁশত পঞ্চাশ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আটককৃত হলেন উখিয়া রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল এলাকার বাসিন্দা মৃত সোনা আলীর পুত্র মোঃ নুরুল আলম (৩১)।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার( মিডিয়া অফিসার ) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তথ্যসূত্রে জানা যায়, র‌্যাব-১৫,’র গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউপিস্থ চেইন্দা জলপরী সেতুর উত্তর পাশের্^ পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১৪ নভেম্বর আনুমানিক ৭.০০ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তার কাছে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশী করলে আটারো হাজার পাচঁশত পঞ্চাশ পিস মরণনেশা ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য বিরানব্বই লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রায়।

পরবর্তী তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer