প্রকাশিত: ২৬/০৮/২০১৭ ১০:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ায় ৬৭ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের সময় তাদের আটক করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. কায় কিসলু এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. কায় কিসলু জানান, মিয়ানমারের বিভিন্ন সীমান্ত দিয়ে দলে দলে ভাগ হয়ে রোহিঙ্গারা কুতুপালং ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছে, এমন খবর পেয়ে ৬৭ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে তাদের বিজিবি’র মাধ্যমে দেশে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের আরকান রাজ্যে পুলিশ পোস্টে হামলায় পর সীমান্ত পার হয়ে রোহিঙ্গারা আসতে শুরু করে। এর আগে গত বছরের ৯ অক্টোবর একইভাবে সহিংস হামলায় অন্তত ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজার জেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer