প্রকাশিত: ০৩/০৫/২০১৮ ১০:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২১ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার ইনানী সমুদ্রে অজ্ঞাতনামা মহিলার গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। মহিলাটির বয়স আনুমানিক ২৩ বছর হবে।তার গায়ে থ্রি-পিচ পরা।

২ মে দিবাগত রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করে স্থানীয় পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯টায় রিপোর্ট লিখাকালে লাশটি ইনানী পুলিশ ফাঁড়িতে রয়েছে। জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য বের করতে পারেনি পুলিশ।

ইনানী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. সেলিম জানান, স্থানীয়দের খবরের ভিক্তিতে বালুচরে পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়। তার গলায় কাটা চিহ্ন রয়েছে।

ঘটনাটি কারা, কখন, কি কারণে ঘটিয়েছে তা কেউ জানাতে পারেনি। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer