প্রকাশিত: ২১/০৭/২০১৯ ৭:৫২ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের ইনানী চারা বটতলী স্টেশনে মোবাইল কোর্টে অভিযান চালিয়ে জব্দ অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
শনিবার (২০ জুলাই) বিকেলে ইনানী চারা বটতলী খালের তীরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এর আগে, এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে ইনানী চারা বটতলী স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ৩০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ জাল ইনানী চারা বটতলী খালের তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।তিনি জানান, এসব কারেন্ট জাল ব্যবহার করে অসাধু জেলেরা মাছ ধরার নামে সাগরে নির্বিচারে মৎস্য পোনা নিধন করে আসছিল। যে কারণে সাগরে মাছের প্রজনন ক্ষমতা হ্রাস পেয়ে ঘাটতি দেখা দিয়েছে।
তিনি আরো জানান, সরকারি ভাবে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর থেকে সমুদ্রে সাময়িক ৬৫ দিন মাছ না ধরার জন্য জেলেদের নিষেধাজ্ঞা আরোপ করলেও তারা তা না মেনে চুরি করে প্রতিনিয়ত মাছ ধরার খবর পেলে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করি।
অভিযানে উপস্থিত ছিলেন, ইনানী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সিদ্ধার্থ সাহা ও ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক সাইফুল ইসলামসহ প্রমুখ।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...