প্রকাশিত: ১০/১২/২০২১ ১:৫৯ পিএম

রিয়াজুল হাসান খোকন, উখিয়া::

কক্সবাজারের উখিয়ার উপজেলার রত্নাপালং উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তি কক্সবাজার এনজিওর আয়োজনে দিনব্যাপী নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর অর্থায়নে মুক্তি কক্সবাজার এনজিও নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, ও নারীর হস্ত শিল্প প্রদর্শনীর উপলক্ষে এই মেলার আয়োজন করে।

৯ ডিসেম্বর উক্ত নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার, জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর কর্মকর্তা মোসা. সুমি আক্তার এবং প্রিয়াঙ্কা চাকমাসহ আরো অনেকে।

নারী উন্নয়ন মেলায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) আই আর সি, ব্র্যাক, আরটিএমআই, হোপ ফাউন্ডেশন এবং আইএমও তাদের নিজ নিজ সংস্থার কার্যক্রম ও নারীদের হাতে তৈরি পণ্য দিয়ে স্টল সাজান। এলাকার বিভিন্ন বয়সি নারী কিশোরীদের পদচারনায় মেলা ছিল আনন্দমুখর।

দিনব্যাপী মেলায় স্থানীয় নারীদের উপস্থিতি ছিলো ছোখে পড়ার মতো। তারা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। মেলা শেষে স্থানীয় নারী ও সংস্থার কর্মরত কর্মীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...