ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ১০:১২ এএম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরসার ৪ জন সদস্যকে আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে কুতুপালং ৬ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ ছৈয়দ হারুন উর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প ৬ এ এলাকায় আরসার কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে নামেন পুলিশ।
এতে আটককৃত রোহিঙ্গারা হলেন, সলিমুল্লা (২৫) ক্যাম্প ৫, ৬/এ ব্লকের আহমদ এর ছেলে, মো: ইউসুফ (১৮) ক্যাম্প ৫, ৮/এ ব্লকের রহমত উল্লাহ এর ছেলে, নুর মোহাম্মদ (২৭) ক্যাম্প ৬, ১১/এ ব্লকের নুরুল ইসলাম এর ছেলে ও শফিক (১৮) ক্যাম্প ৬, ১/এ ব্লকের মো: সালাম এর ছেলে কে আটক করতে সক্ষম হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতারকৃত আরসা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...