উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৭/২০২৩ ৫:৩১ পিএম , আপডেট: ২৬/০৭/২০২৩ ৫:৩৩ পিএম

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মো. ইসহাক (৪৮) নামের এক রোহিঙ্গাকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কুতুপালং এলাকায় ব্রিজের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ইসহাক উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের ৭ নম্বর এ-১ ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এপিবিএনের অধিনায়ক আমির জাফর বলেন, ভোরে নিজের ঘর থেকে মো. ইসহাককে আরসা সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। পরে কুতুপালং ২-ইস্ট আশ্রয় শিবিরের ব্রিজের নিচে নিয়ে তাঁকে পিটিয়ে হত্যা করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত ও পেটে আঘাত করা হয়েছে।

আমির জাফর আরও বলেন, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তারপরও হত্যার কারণ উদ্‌ঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...