ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ৮:৩৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় অপহৃত স্কুলছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গত ৭ এপ্রিল নগরীর লালখান বাজারে এই অভিযান চালায় র‌্যাব-৭।

র‌্যাব জানায়, প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারী উখিয়ার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে বখাটে মো. শাহিন আলমসহ তার ৩/৪ জন সহযোগী।

এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর ভাই বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা মামলা দায়ের করে। অপহৃত স্কুল ছাত্রীকে দ্রুত উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে ভিকটিমের পরিবার।

অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অপহরণকারী মো. শাহিন আলম চট্টগ্রামের লালখান বাজার এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭,চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ৬ এপ্রিল দেড় টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী শাহিন আলম (২১) কে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কবল থেকে অপহরণের শিকার স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাহীন উখিয়া লম্বরী পাড়ার ইউসুফ আলীর পুত্র। সে অপহরণ করার কথা নিজে অকপটে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, মামলা রুজু হওয়ার পর আইন শৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

তাঁকে কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...